শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাকিমপুরে তেল ব্যবসায়ীর ১১ হাজার টাকা জরিমানা

দিনাজপুরের হাকিমপুরে বেশি দামে তেল বিক্রি ও মূল্য তালিকা না টাঙানোর অপরাধে তিন দোকানীকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৭মার্চ) বিকেলে উপজেলার হাকিমপুর (হিলি) বাজারে অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুর-এ- আলম।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুর আলম জাগো২৪.নেট-কে বলেন, তেলসহ বাজারে বিভিন্ন পণ্যের দামে অস্থিরতা বিরাজ করছে সে বিষয়ে আজকে আমরা অভিযান পরিচালনা করেছি। আজকে হিলি বাজারে অভিযান চালিয়ে বেশি দামে তেল বিক্রির অপরাধে দুই দোকানী ও মূল্য তালিকা টাঙ্গানো না থাকায় মোট তিন দোকানীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এধরনের অভিযান অব্যহৃত থাকবে।
জনপ্রিয়

হাকিমপুরে তেল ব্যবসায়ীর ১১ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময়: ০৬:৪০:৫১ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২