ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে নতুন স্থাপন করা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদানের মাধ্যমে কর্মসূচীর সুচনা করা হয়।
এরপর অন্যান্য সকল কর্মসূচী পালন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রোকসানা বেগমের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে আলোচনা করেন সহকারি কমিশনার (ভূমি) তাইফুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান স্মৃতি, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাদুল্যাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাফিজার রহমান ফারুক ও শিক্ষার্থী হাবিবা আক্তার প্রমুখ।

শাহজাহান সোহেল, স্পেশাল করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















