বিরামপুরে অসুস্থ মেয়ে-জামাইয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ভ্যানযোগে ফেরার পথে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে আরতী বাস্কে (৪০) নামের এক আদিবাসী নারী নিহত হয়েছে।
সোমবার (৭ মার্চ ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিরামপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের উপর বিরামপুর পৌর শহরের কলেজ বাজার নামক স্থানে সিরাজগঞ্জ গামী একটি আলু বোঝাই ট্রাক জয়পুর হাট জেলার পাঁঁচবিবি গামী ভ্যানকে পিছন থেকে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে।
নিহত আরতী বাস্কে (৪০) জয়পুর হাট জেলার পাঁচবিবি উপজেলার সংসাবাজ গ্রামের সুনীল বাস্কের স্ত্রী।
নিহতের স্বামী সুনীল বাস্কে জানান, সোমবার (৭ মার্চ) সকালে নিজ বাড়ি সংসাবাজ থেকে নিজস্ব ভ্যানযোগে তাঁরা স্বামী-স্ত্রী মিলে বিরামপুর উপজেলার খাঁনপুর ইউনিয়নের রাজবাড়িতে অসুস্থ মেয়ে জামাইকে দেখতে আসেন। মেয়ে জামাইয়ের সঙ্গে দেখা স্বাক্ষাত করে ভ্যান নিয়ে বাড়ি ফেরার পথে বিরামপুর কলেজ বাজারে পিছন দিক থেকে একটি ট্রাক ভানে ধাক্কা দিলে আমার স্ত্রী ট্রাকের নিচে পড়ে যায় এবং ট্রাকটি আমার স্ত্রীর উপর দিয়ে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত ডাক্তার জান্নাতুন ফেরদৌস এ্যাসিস্ট্যান্ট সার্জন আরতী বাস্কে মৃত ঘোষনা করেন। তবে স্বামী সুনিল বাস্কে প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ আছেন। পরর্বতীতে স্থানীয় লোকজন ধাওয়া করে ঘাতক আলু বোঝাই ট্রাক (ঢাকা- মেট্রো-ট-২৪-২৮৮৫) চালকসহ আটক করে। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আলু বোঝাই ট্র্যাকটি ও ট্র্যাকের চালককে আটক করা হয়েছে।

এবিএম মুছা, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) 



















