শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ৩ জনের  ২ লাখ টাকা জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বেকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির দায়ে ৩ জনের ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার ( ৮ মার্চ) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

এতে জানা যায় , উপজেলার প্রভাবশালী কয়েকজন মাটি ব্যবসায়ী উপজেলার বিভিন্ন স্থানে পুকুর খননের নামকরে বেকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে রাতের অন্ধকারে ট্রাক্টর ও ট্রলিতে ভর্তি করে অন্যত্র বিক্রি করছিলেন। এতে পরিবেশ ও রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছিল।

খবর পেয়ে গতকাল সোমবার (৭ মার্চ) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ আল হাসানের নেতৃত্বে সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র খানবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে বেকু মেশিন আটক করা হয়।

পরে জমির মালিক সর্বানন্দ ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলামের ভাই ও ফরিদ মিয়ার ছেলে আইয়ুব আলীর (৩২) কাছে এক লাখ টাকা জরিমানা ও মৃত আঃ কুদ্দুসের ছেলে মতিয়ার রহমানের (৩৫) পঞ্চাশ হাজার টাকা এবং বেকু মালিক কঞ্জিবাড়ীর মৃত রবীন্দ্রনাথের ছেলে শ্রী গোবিন্দ নাথের (৩৫) পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাহমুদ আল হাসান জাগো২৪.নেট-কে বলেন, পুকুর খননের নামে অবৈধভাবে মাটি কাটা ও মাটি বিক্রি করার অপরাধে দুই ব্যবসায়ী ও বেকু মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ৩ জনের  ২ লাখ টাকা জরিমানা

প্রকাশের সময়: ০২:৪৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২