নিভৃত গ্রামের বাসিন্দা হানিফ মিয়া (৪৫)। অন্ধত্ব জীবনে কোনমতে জীবিকা নির্বাহ তার। পরিবারের খাবার পানি সংগ্রহে একটি টিউবয়েল পেতে বিভিন্ন ব্যক্তির দ্বারে দ্বারে ঘুরছিলেন। কিন্তু কেউই কথা রাখেনি তার! এরই মধ্যে তার পাশে দাঁড়িয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। অবশেষে তাকে দেওয়া হলে সেই টিউবয়েল।
জুম বাংলাদেশ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের অর্থায়নে ও আলোকিত জীবন ও সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় প্রতিবন্ধী হানিফ মিয়াকে টিউবয়েল প্রদান করা হয়।
হানিফ মিয়ার বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের চকশালাইপুর (সিটকানি) গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আফছার আলীর ছেলে।
আলোকিত জীবন ও সমাজ কল্যাণ সংস্থা এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মাহিন মিয়া জাগো২৪.নেট-কে বলেন, প্রতিবন্ধী হানিফ মিয়া তার পরিবার-পরিজন নিয়ে দূর্বীষহ জীবনযাপন করছিলেন। তার বাড়িতে টিউবয়েল না থাকার বিষয়টি জানতে পেরে জুম বাংলাদেশ সংগঠনের অর্থায়নে তাকে একটি টিউবয়েল দেয়া হয়।
জুম বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এসটি শাহীন প্রধান জাগো২৪.নেট-কে বলেন, আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এভাবে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সহযোগিতায় বিত্ত্ববানদের এগিয়ে আশা দরকার।

স্টাফ করেসপন্ডেন্টে, বার্তা২৪.নেট 



















