“টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে দিনাজপুর জেলার বিরামপুরে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১১ টায় আন্তর্জাতিক নারী দিবসে বর্ণাঢ্য র্যালী শেষে বিরামপুর উপজেলা অডিটরিয়ামে উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু, সহকারি কমিশনার (ভূমি) মহসিয়া তাবাসসুম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাব্বত জাহান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম, পুলিশ সদস্য রিক্তা আকতার, তথ্য কর্মকর্তা রাবেয়া বেগম,বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান, উপজেলা এনজিও ফোরামের সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ।
আলোচনা শেষে মহিলা বিষয়ক অধীদপ্তর পরিচালিত কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের সংগীত ও আবৃত্তি শিক্ষকবৃন্দ নারী জাগরণ বিষয়ক সংগীত ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন।

করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) 



















