“টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগন্য” প্রতিপাদ্য ধারন করে পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন। আলোচনা সভা, কবিতা আবৃতি ও সংগীত প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।
উপজেলা পরিষদ অডিটরিয়ম হলে উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়ের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে ব্র্যাক সেল্প কর্মসূচির সহযোগিতায় দিবসের তাতপর্য বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন নবাগত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ ফারহানা আফরোজ, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মেয়র জননেতা আবু সালেহ মোহাম্মদ তাজিমুল ইসলাম শামিম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক নুরুল আমিন রাজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশনারা আলম রীনা, মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদা বেগম, নারী নেত্রী রওশনারা বেগম প্রমুখ।
শেষে ব্র্যাক পল্লী সমাজ সদস্যদের কবিতা আবৃতি, সংগীত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন করা হয়।

সরকার বেলায়েত, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পীরগঞ্জ (রংপুর) 



















