শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

দিনাজপুরের চিরিরবন্দরে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত পথচারী শামসুদ্দিনের (৭০) হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয়েছে।
এ দূর্ঘটনাটি  মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের হজরতপুর গ্রামের শিমুলতলীবাজারের পশ্চিমে যৌতুকের মোড় নামকস্থানে ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার হজরতপুর গ্রামের মন্ডলপাড়ার মৃত মফিজউদ্দিনের ছেলে শামসুদ্দিন হোসেন (৭০) বেলতলীবাজার থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে দিনাজপুর-পার্বতীপুর আঞ্চলিক সড়কের যৌতুকের মোড় নামকস্থানে পৌঁছিলে বিপরীতদিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিরিরবন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সংবাদ দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত শামসুদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
চিরিরবন্দর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো২৪.নেট-কে জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ব্যক্তিকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তারা তাঁকে মৃত ঘোষণা করেন।
জনপ্রিয়

চিরিরবন্দরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

প্রকাশের সময়: ০৯:১৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২