শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জে প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ সার্বক্ষণিক (মাতৃ স্বাস্থ্য) প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯-মার্চ) দুপুরে পীরগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন রংপুর বিভাগের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সিভিল সার্জন ডাঃ নুর নেওয়াজ আহমেদ,উপ- পরিচালক পরিবার পরিকল্পনা ফারুক আব্দুল্লাহ, উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ রাম কৃষ্ণ বর্মন,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক (এমসি এইচ) ও প্রোগ্রাম ম্যানেজার জাহাঙ্গীর আলম,পীরগঞ্জ পৌর মেয়র ইকরামুল হক সহ প্রমুখ। উক্ত কর্মশালায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী সেবাদানকারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, ডাক্তারসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কর্মশালায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রসব সেবা ২৪/৭ সার্বক্ষণিক জোরদারকরণের জন্য করণীয় বিষয়গুলি গুরুত্ব সহকারে আলোচনা করা হয় এবং যেসকল ইউনিয়নে এখনও প্রসব সেবা কাঙ্খিতমানে পাচ্ছে না সেগুলোকে মানে উন্নত করার জন্য গুরুত্ব দেওয়া হয়েছে।

জনপ্রিয়

পীরগঞ্জে প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা

প্রকাশের সময়: ০৭:২১:৪৪ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২