শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার লাজু সরদার নামের  এক মাদক ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমান, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৯ মার্চ) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক উপেন্দ্র চন্দ্র দাস আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত লাজু সরদার সুন্দরগঞ্জ পৌরসভার থানাপাড়া মহল্লার মৃত কামাল সরদারের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, বিগত ২০২০ সালের ২৩ জুন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সুন্দরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে ২১ পুড়িয়া হেরোইন ও ১২ পিস ইয়াবাসহ লাজু সরদারকে গ্রেফতার করে। এরপর জিজ্ঞাসাবাদে লাজুর দেয়া তথ্য মতে তার বসতবাড়ি থেকে আরও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করে।

তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা লাজু সরদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলাটি নিষ্পত্তি করতে ৮ পুলিশ ও একজন স্থানীয় ব্যক্তির সাক্ষ্য শেষে আদালত এ রায়ের দিন ধার্য্য করেন।

মামলার রায়ে বলা হয়, ২১ পুড়িয়া হেরোইন উদ্ধার হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ৮(ক) ধারায় দোষী সাব্যস্ত করে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এছাড়া ৫১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(ক) ধারায় দোষী সাব্যস্ত করে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উভয় দণ্ড একটির অপরটি চলবে বলে রায়ে বলা হয়। এতে দণ্ডের পরিমাণ মোট ১০ বছর সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড।

মামলার এপিপি আইয়ুব হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ শুনানী ও সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক দুইটি ধারায় আসামির ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করেন।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড

প্রকাশের সময়: ০৭:৫৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২