শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জনকল্যণমূলক কাজেও প্রতিহিংসা   

দেশের সবচেয়ে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান ‘কমিউনিটি ক্লিনিক’। সরকারের এই মহৎ উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করা এ ক্লিনিকের উন্নয়ন কাজেও শুরু হয়েছে প্রতিহিংসা। জনস্বার্থে  ক্লিনিকের মাটি ভরাট করা হলে সেখানেও বিপত্তী ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

এমনি এক ঘটনা গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নে ঘটেছে। এ ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর কমিউনিটি ক্লিনিকের মাটি ভরাট কাজ যেন বাঁধা হয়ে দাঁড়িয়েছে। একটি প্রতিপক্ষ ভিত্তিহীন ইস্যু সৃষ্টি করে ইজিপিপি প্রকল্পের শ্রমিক দিয়ে ব্যক্তিগত কাজ করার মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করা হচ্ছে বলে এমন দাবি ওই ইউপি’র চেয়ারম্যান নুরুজ্জামান মণ্ডলের।

এর আগে ইজিপিপি প্রকল্পের শ্রমিক দিয়ে ব্যক্তিগত কাজ করা হয়েছে মর্মে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করা হলে সম্প্রতি সেটির কারণ দর্শানোর জবাবপত্র ইউএনও বরাবরে দাখিল করেছে চেয়ারম্যান নুরুজ্জামান মণ্ডল।

ওই জবাবপত্রে তিনি উল্লেখ করেছেন, সরকারি নির্দেশনা মোতাবেক গত ২৬ ফেব্রুয়ারি সারা দেশে এক কোটি কোভিড টিকা প্রদানের পরিকল্পনায় ইউনিয়ন পরিষদের ব্যাপক প্রচারে টিকা  কেন্দ্রগুলোতে জনসমাগম হওয়ার আশঙ্কায় খোর্দ্দ রসুলপুর কমিউনিটি ক্লিনিকের মাঠ সংস্কার করার জন্য সংশ্লিষ্ট ওয়ার্ডের ইজিপিপি প্রকল্প সভাপতিকে বলা হয়। এরই প্রেক্ষিতে প্রকল্পের শ্রমিক দিয়ে ক্লিনিকের মাটি ভরাট কাজ শুরু করা হলে এতে মাটি সংকটের সৃষ্টি হয়। বিদ্যমান পরিস্থিতি নিরসনে চেয়ারম্যানের নিজস্ব ইটভাটার নষ্ট কাঁচা ইট-মাটি নিয়ে কাজ করা হয়। এরই মধ্যে কতিপয় প্রতিপক্ষ নিজের হীন স্বার্থ চরিতার্থ করার লক্ষে ইটভাটা ও প্রকল্পের শ্রমিকদের ছবি তুলে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাখিল করেছে।

এসব তথ্য নিশ্চিত করে জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুরুজ্জামান মণ্ডল জাগো২৪.নেট-কে বলেন, আমাকে সবার চোখে ছোট করা ও ক্ষতিগ্রস্ত করার মানসিকতার প্রতিপক্ষরা মিথ্যা অভিযোগ দাখিল করেছে। সেটির যথাযথ জবাবপত্র ইউএনও’র বরাবর জমা দেয়া হয়েছে।

জনপ্রিয়

জনকল্যণমূলক কাজেও প্রতিহিংসা   

প্রকাশের সময়: ০৬:৪১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২