শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন

‘মুজিববর্ষের সফলতা, দূর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ প্রতিপাদ্যের আলোকে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত মহড়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্কমর্তা ওয়ালিফ মণ্ডলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহমেদ লস্কর, জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী খোকন রানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক গোলজার হোসেন, সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক ও গণমাধ্যমকর্মী এ মান্নান আকন্দ, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদসহ এনজিও কর্মীরা। এরআগে ফায়ার সার্ভিসের কর্মীদের উপস্থাপনায় দূর্যোগ থেকে আত্মরক্ষার নানা কৌশল শেখাতে মহড়া অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও এনজিও প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন

প্রকাশের সময়: ০৬:৪৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২