‘মুজিববর্ষের সফলতা, দূর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ এই প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে একটি বর্ণ্যাঢ্য র্যালি, আলোচনা সভা, এবং ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১০ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (্ইউএনও) আয়েশা সিদ্দীকা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সহকারি কমিশনার (ভূমি) ইরতিজা হাসান, উপজেলা আয়োমী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাহবুবুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। এ উপলক্ষে ভ‚মিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতামূলক ঘন্টাব্যাপি মহড়া অনুষ্ঠিত হয়।

মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















