দিনাজপুরের খানসামা উপজেলায় সড়ক ভাঙ্গন রোধে ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ১০ চাকার ড্রামট্রাক চলাচলে নিষেধাজ্ঞা এবং ট্রাক্টর চলাচলে বিধিনিষেধের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে মাসিক সমন্বয় সভা শেষে আইনশৃঙ্খলা সভায় সড়ক ভাঙ্গন ও দূর্ঘটনারোধে ১০ চাকার ড্রামট্রাক চলাচল বন্ধ এবং সকাল ৮টা-সাড়ে ১০টা এবং বিকেল সাড়ে ৩টা-সাড়ে ৪টা পর্যন্ত ট্রাক্টর চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (্ইউএনও) রাশিদা আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান এটিএম সুজাউদ্দীন লুহিন শাহ, উপজেলা পরিষদের (মহিলা) ভাইস্ চেয়ারম্যান আফরোজা পারভিন, ওসি (তদন্ত) মোমিনুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, ৬ ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষকসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















