রংপুরের পীরগঞ্জে ”অগ্নিঝরা মার্চে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন জাতীয় দিবস পালনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানীর সভাপতিত্ব করেন। আগামী ১৫ মার্চ ভোক্তা অধিকার,সংরক্ষণ দিবস, ১৭মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মদিন উপলক্ষে জাতীয় শিশু দিবস,২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় পালনে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয় ।
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, সহকারী কমিশনার ভুমি খাইরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও মেয়র আবু সালেহ তাজিমুল ইসলাম শামীম, শিক্ষা অফিসার রফিক-উজ-জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তার মন্ডল, নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পীরগঞ্জ বিজ্ঞান ও কারিগরি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম ,কবি সম্পাদক সুলতান আহমেদ সোনা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক শিক্ষা অফিসার সাজেদুল বারী প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মাসুদ রানা, ওসি তদন্ত মাহবুবুর রহমান। সভায় বিভিন্ন উন্নয়ন সহযোগী নেতৃবৃন্দ, গনমাধ্যকর্মি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকার বেলায়েত, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পীরগঞ্জ (রংপুর) 



















