রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় রিপন মিয়া (১৬) নামের এক স্কুলছত্র নিহত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিপন মারা যায় ।

এর আগে সোমবার (১৪ মার্চ) সকালে উপজেলার ধাপেরহাট-মাদারগঞ্জ সড়কের তালের দিঘি মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন মিয়া ধাপেরহাট ইউনিয়নের ছাইগাড়ী গ্রামের দুদু মিয়ার ছেলে ও দশম শ্রেণির ছাত্র।

স্বজনরা জানায়, সোমবার সকালে খালার বিয়ে অনুষ্ঠানের বাজার করার জন্য মোটরসাইকেল যোগে ধাপেরহাট বন্দরের দিকে রওনা হয়। পথিমধ্যে ওইস্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি তাল গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় ছিটকে পড়ে মোটরসাইকেলে থাকা আরও দুই যুবকসহ ৩ জন গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রিপন মিয়া মারা যায়। অপর আহত সোহান মিয়া ও মনির হোসেন চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনার সত্যতা স্বীকার করে ধাপেরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আসাদুল ইসলাম জাগো২৪.নেট-কে বলেন, এমন ঘটনা খুবই দুঃখ জনক।

প্রকাশের সময়: ১১:৫৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২