রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাল হিলিতে ত্রি-বার্ষিক সম্মেলন

দীর্ঘ ১০ বছর পর কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনাজপুরের হাকিমপুরে (হিলি) আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। তবে দুই বছর আগে আওয়ামীলীগের প্রধান কার্যালয়টি ভাঙা হলেও আজও নির্মাণ হয়নি ভুবনটি। কবে নাগাদ ভুবনটি নির্মাণ হবে, এবিষয়ে এখনও জানেন না আওয়ামীলীগের তৃণমূল নেতা-কর্মীরা।
আগামীকাল বুধবার ১৬ মার্চ হাকিমপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। প্রায় দীর্ঘ ১০ বছর পর এই সম্মেলন। তাই দীর্ঘদিনের প্রত্যাশিত সম্মেলনটি ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি করছে আওয়ামীলীগের নেতা-কর্মীরা। হাকিমপুর সরকারি মহিলা ডিগ্রী কলেজে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এনিয়ে তৈরি হচ্ছে কলেজ মাঠে মঞ্চ।
ওদিকে ২০১২ সালে অনুষ্ঠিত হয়েছিল হাকিমপুরে ত্রি-বার্ষিক সম্মেলন। তিন বছর পরপর ত্রি-বার্ষিক সম্মেলন হওয়ার কথা থাকলেও তা হয়নি। প্রায় ১০ বছর পর ২০২২ সালে এই সম্মেল। আবার বিগত প্রায় দুই বছর আগে উপজেলার প্রধান কার্যালয়টি ভাঙা হলেও তা আজও নির্মাণ হয়নি। অস্থায়ী কার্যালয়ে চলছে আওয়ামীলীগের সকল অঙ্গ-সংগঠনের কার্যক্রম। নিজেস্ব ভবনের নির্মান কাজ কবে নাগাদ হবে, এমন প্রশ্ন নেতা-কর্মীদের।
হাকিমপুর উপজেলার কার্যকরী সদস্য ও উপজেলার ২ নং খট্রা-মাধবপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান বলেন, প্রায় ১০ বছর পর আগামীকাল ত্রি-বার্ষিক সম্মেলন হতে যাচ্ছে। বর্তমান উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন। আমাদের এই দলীয় কার্যালয়টি দোতলা হওয়ার আশ্বাসে ভাঙা হয়েছিল। আজ পর্যন্ত এর কোন সুরাহা হয়নি, জানি না কবে হবে। তবে আশা করছি নতুন কমিটি আসলে ভুবনটির কাজ হবে।
হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদপ্রার্থী হারুন উর রশিদ হারুন বলেন, ২০১২ সালে ত্রি-বার্ষিক সম্মেল হয়। দীর্ঘদিন যাবৎ সভাপতির দায়িত্ব পালন করে আসেন মরহুম আক্তার মুন্সী। তার অকাল মৃত্যুর পর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে আসেন এমদাদুল হক চৌধুরী। প্রায় ৪ বছর তিনি দায়িত্ব পালন করে আসেন, তবে ভারপ্রাপ্ত দিয়ে কোন কাজ হয় না। আশা করছি আগামীকাল ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন করে একটা পূর্নাঙ্গ কমিটি তৈরি হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে কাজ করবে।
বর্তমান হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং ঐ পদের পদপ্রার্থী আব্দুর রহমান লিটন বলেন, ১০ বছরে আমরা উপজেলা আওয়ামীলীগের ব্যাপক উন্নয়ন করেছি। আমরা আওয়ামীলীগ থেকে পৌর মেয়র ও হাকিমপুর উপজেলা চেয়ারম্যানকে আনতে সক্ষম হয়েছি।
এছাড়াও আওয়ামীলীগের প্রধান কার্যালয় বহুতলা ভবন নির্মাণের কার্যক্রম হাতে নিয়েছি। ভাঙা কার্যালয়টির জায়গা স্বল্প। তাই এমপি মহোদয়ের নির্দেশক্রমে অন্যত্রে বহুতলা ভবন নির্মাণ করা হবে।
বর্তমান আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং সভাপতি পদে পদপ্রার্থী এমদাদুল হক চৌধুরী বলেন, আগামীকাল হাকিমপুর সরকারি মহিলা কলেজে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেল অনুষ্ঠিত হতে যাচ্ছে। উৎসবমুখর পরিবেশেই সম্মেলটি অনুষ্ঠিত হবে। এছাড়াও বিগত দিনে যে সকল আওয়ামীলীগের উন্নয়ন মুলক কাজ বাঁকি আছে, তা সম্পূর্ণটায় পুরন করা হবে।

কাল হিলিতে ত্রি-বার্ষিক সম্মেলন

প্রকাশের সময়: ১২:১৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২