সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের গোপিনাথপুর গ্রাম থেকে আটক অবস্থায় গন্ধগোকুল উদ্ধার করেছে পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউস।
উদ্ধার করেন পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউসের সদস্য শাহরীয়ার ইমন। গতকাল সোমবার রাতে উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে রায়হান সরকারের মুরগীর ঘরের নেটের সাথে আটকে যায়। পরে সবাই গন্ধগোকুলটিকে বেঁধে রাখে, খবর পেয়ে পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউসের সদস্য ইমন উদ্ধার করে নিয়ে আসে। দি বার্ড সেফটি হাউসের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, উদ্ধারকৃত প্রাণীটির নাম গন্ধগোকুল, উদ্ধার করা প্রাণীটকে আমাদের এরিয়াতে অবমুক্ত করা হয়েছে। আমাদের দেশের বন জঙ্গলে প্রায়ই এই গন্ধগোকুলকে দেখা যায়।
এরা খাদ্য শৃঙ্খলের গুরুত্বপূর্ণ অংশ এবং ফসলের ক্ষতিকারক পোকা-মাকড় খেয়ে জীবনযাপন করে থাকে। তাছাড়া এই প্রাণী মানুষের কোনো ক্ষতি করে না বরং উপকার করে থাকে। তিনি আরো জানান আমাদের সবাইকে সচেতন হতে, বন্যপ্রাণী রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

সেলিম রেজা, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সিরাজগঞ্জ 



















