গাইবান্ধা শহরে ট্রাক আনলোড করার সময় কাচের চাপায় পড়ে কোরবান আলী (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যার দিকে শহরের পূর্ব পাড়ার তানিন কাচঘরের একটি গোডাউনে আনলোড করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত কোরবান আলী সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পূর্ব কোমরনই গ্রামের অছির উদ্দিনের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, ওই সময় কোরবান আলীসহ আরও কয়েকজন শ্রমিক গোডাউনের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক থেকে কাচের গ্লাস লোড-আনলোড করছিলেন। এসময় গায়ে কাচ পড়ে ঘটনা স্থলেই কোরবান আলী নিহত হন।
কাচের চাপায় নিহত হওয়ার ঘটনাটি সত্যতা স্বীকার করেছেন গাইবান্ধা ফায়ার সার্ভিস এর উপপরিচালক মো. এনামুল হক।

স্টাফ করেসপন্ডেন্টে, বার্তা২৪.নেট 



















