গাইবান্ধার সুন্দরগঞ্জে আসন্ন ২৪ মার্চ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে রেজাউল আলম সরকার রেজাকে সাধারণ সম্পাদক করার দাবিতে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের আয়োজনে এ মিছিল অনুষ্ঠিত হয়। রেজাউল আলম সরকার রেজা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এরআগে তিনি ২০১২ সালে আওয়ামী যুবলীগের উপজেলা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০৪ সালে যুবলীগের উপজেলা যুগ্ম-সাধারণ ও ১৯৯৭ সালে বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও, ১৯৯২ সালে সুন্দরগঞ্জ ডি ডব্লিউ কলেজের ছাত্রলীগের সভাপতি ও ছাত্রলীগ মনোনীত ছাত্রসংসদের সদস্য হিসেবে নিষ্ঠারসহিত দায়িত্ব পালন করেন। মিছিলটি বঙ্গবন্ধু চত্ত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বিপুল ইসলাম আকাশ, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) 















