গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকজনের নাম ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) সাদুল্লাপুর বহুমখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ত্রি-বার্ষিক সম্মেলন শেষে রাতে উপজেলা পরিষদ হলরুমে এই নতুন কমিটির নাম ঘোষণা করেণ আওয়ামীলীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।
এতে সভাপতি পদে সহযোগী অধ্যাপক আব্দুল জলিল সরকার, সাধারণ সম্পাদক পদে প্রভাষক শহীদুল্যাহেল কবির ফারুক এর নাম ঘোষনা করা হয়।
এছাড়া সহ-সভাপতি পদে অধ্যক্ষ (অবঃ) জাকারিয়া খন্দকার, মোজাহারুল ইসলাম ও সাহারিয়া খাঁন বিপ্লব।
যুগ্ন সাধারণ সম্পাদক পদে নুরুল হক বকসি রাজা ও ফজলুল হক রানা। সাংগঠনিক সম্পাদক পদে আহসান হাবিব বাবু ও এজেডএম সাজেদুল ইসলাম স্বাধীন এবং তথ্য ও গবেষনা সম্পাদক পদে মিজানুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 















