সিরাজগঞ্জের শাহজাদপুরে ২৫ মার্চ মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে ১২৯ দেশীয় অস্ত্র ছোড়া,রামদা, ফালা,চাইনিজ কুড়াল, লোহার পাইপ,ষ্টিলের ঢাল,প্লাস্টিকের ঢাল,কাঠের ঢাল,প্লাস্টিকের জ্যাকেট,বাঁশের লাটি সহ, প্রশিক্ষণ চলাকালীন ৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উল্টাডাব গ্রামের আনোয়ার হোসেন, মোঃ কবিরুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম উভয়েরই পিতা- মোঃ আনোয়ার হোসেন, মোঃ জাহিদ, পিতা- মোঃ লিটন সরদার। গ্রেফতার কৃত আসামিদের বিরুদ্ধে একটি দায়ের করা হয়েছে এবং (১৬ মার্চ) বুধবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়। উল্লেখ্য, থানা পুলিশ সূত্রে জানা যায় শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়ন এর উল্টাডাব গ্রামে জাকারিয়া ও সবুজ পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে পূর্ব বিরোধের কারণে পক্ষে বিপক্ষে খুন,পুলিশ আক্রান্ত মামলা সহ প্রায় ২৪ /২৫ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে

সেলিম রেজা, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সিরাজগঞ্জ 



















