শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ধাপেরহাটে গলায় ওড়না পেচিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট আলীনগর গ্রামে মঙ্গলবার রাতে অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী মৌ আক্তার গলায় ওরনা পেচিয়ে আত্মহত্যা করেছে। এ নিয়ে পীরগঞ্জ থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানাগেছে, নানীর উপর অভিমান করে মঙ্গলবার রাতে বাড়ির সকলের অজান্তে নিজ শয়ন কক্ষের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যার চেস্টা চালায়। বাড়ীর লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। মৌ আক্তার আলীনগর গ্রামে তার নানীর বাড়ি থেকে লেখা পড়া করত।

পারিবারিক সূত্রে আরও জানা যায়, মৌ আক্তার যখন মায়ের গর্ভে ছিল, তখন তার পিতা রেজাউল করিম তার মাকে ছেড়ে অন্যত্র চলে যায়।  জন্মের পর মৌ’কে রেখে তার মা সুমির আবার অন্যত্র বিবাহ হয়। পিতা-মাতা হারা মৌ’কে দেখ ভালের ভার নেয় তার একমাত্র বৃদ্ধ নানী। সময়ের ব্যবধানে ওই নানীও বন্ধ হয়ে যায়। অসহায় মৌ অতিকষ্টে প্রাইমারীর গন্ডি পেরিয়ে বর্তমানে অষ্টম শ্রেণিতে পড়াকালীন সময়ে বয়স বারার সাথে সাথে মৌ’কে একাকিত্ব পেয়ে বসে এবং তাকে বিভিন্ন কারনে বিষন্নতায় ভুগতে দেখা যায়।

অবশেষে তার অসহায় জীবনের উপর অভিমান করে গতকাল ১৫ মার্চ রাতে নিজ শয়ন কক্ষে গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যার চেষ্টা চালায়। লোকজন টের পেয়ে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করালে মৌ মৃত্যুবরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঐ এলাকার ইউ,পি সদস্য জিল্লুর রহমান। ধাপের হাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপুলিশ পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জিয়া সঙ্গীয় ফোর্সসহ রাতেই ঘটনাস্হল পরিদর্শন করেছেন, বুধবার বিকালে মৌ-এর লাশ তার নানীর বাড়ীতে পৌঁছেছে।

জনপ্রিয়

ধাপেরহাটে গলায় ওড়না পেচিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রকাশের সময়: ০৭:৪৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২