তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেটঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে সাদুল্লাপুর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তর, আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনসহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
এরপর দোয়া অনুষ্ঠানসহ কেক কেটে একটি র্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসানা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক আব্দুল জলিল, সাধারণ সম্পাদক শহিদুল্যাহেল কবির ফারুক, থানার ওসি প্রদীপ কুমার রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মতিউল আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী, নাগরিক কমিটির সভাপতি আব্দুল বাসার হান্নান পিন্টু, শিক্ষার্থী ফারজানা আক্তর প্রমুখ।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট: 



















