গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় নিজের জমিতে থাকা গাছ কাটতে বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের ধারালো ছুরিকাআঘাতে এক বৃদ্ধা আহত হয়েছে । থানা ও স্থানীয়দের নিকট থেকে জানা গেছে, উপজেলার রামজীবন ইউনিয়নের নিজপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেয়ে মোনছেফা বেগম (৫৮) এর সাথে প্রতিবেশী মৃত সাইবুদ্দিনের ছেলে শাহ আলম মিয়া (৬৫) এর দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।
এরই একপর্যায় ১৩ মার্চ ভোর সাড়ে পাঁচটার সময় শাহআলম ও তার লোকজন পূর্ব পরিকল্পিত ভাবে দেশিয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে মোনছেফা বেগমের বিরোধপূর্ণ জমিতে থাকা গাছ কাটতে আসে। টের পেয়ে মোনছেফা বেগম এতে বাঁধা দিলে শাহ আলম ও তার লোকজন তাকে এলোপাতাড়ি ভাবে মারধর ও মাথায় ছুরিকাঘাত করে । পরে তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে মোনছেফা বেগম সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মোনছেফা বেগম বাদী হয়ে ১৫ই মার্চ শাহ আলমসহ ১৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করন ।
এব্যাপারে ওসি ( ভারপ্রাপ্ত) এম এ আজিজ এর সাথে কথা হলে তিনি বলেন, আমরা একজন আসামীকে আটক করেছি, বাকীদের ধরার চেষ্টা চলছে।

বিপুল ইসলাম আকাশ, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) 




















