জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় বৃহস্পতিবার দিব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠান মামার মধ্যে ছিল জাতীয় পতকা উত্তোলন, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম শিশু দের নিয়ে কেক কতৃন , আলোচনা সভা ও দোয়া মাহফিল। এতে প্রধান অথিতি ছিলেন কয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ খোরশেদ আলম। বীর মুক্তিযোদ্ধা শামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক তালুকদার আবু সাইদ, খাদিজা আবু সাঈদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করুম হিরা, উক্ত বিদ্যালয় সিনিয়র শিক্ষক ইয়াছিন আলী, মলিকা খাতুন,মোছাঃ ইসরাত জাহান নিপা প্রমূখ।

সেলিম রেজা, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সিরাজগঞ্জ 




















