সোমবার, ১৮ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন

গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, শিশুদের সাথে নিয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ হোসেন মণ্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ আল হাসান, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এমএ আজিজ, উপজেলা আ’লীগের যুগ্ম- আহ্বায়ক সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আখন্দ, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাবলু মিয়া প্রমূখ। এরআগে উপজেলা পরিষদের চত্ত্বর থেকে বের হয়ে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রকাশের সময়: ০৪:১৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২