সোমবার, ১৮ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপিত

নানা আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় দিনাজপুরের চিরিরবন্দরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে সহকারি কমিশনার (ভূমি) ইরতিজা হাসান, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বাবু সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু প্রমূখ বক্তব্য রাখেন। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শেষে জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রকাশের সময়: ০৬:৫২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২