সোমবার, ১৮ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ফুলছড়িতে মুক্তির উৎসব ও মেলা

গাইবান্ধার ফুলছড়িতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলার উদ্বোধন করা হয়েছে। ফুলছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে বীরমুক্তিযোদ্ধা সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের ৫০ বছরের সাফল্য ও অর্জন বিষয়ক উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান  ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি.এম সেলিম পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী। ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদেও সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী, উপজেলা কৃষি অফিসার মিন্টু মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান, আজহারুল ইসলাম বাবলু, আব্দুল বাছেদ সরকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ.টি.এম রাশেদুজ্জামান রোকন প্রমুখ।

পরে উপজেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ৭ দিন ব্যাপি এ মেলায় ৩৬টি স্টলের মাধ্যমে উপজেলার বিভিন্ন দপ্তর, সংস্থা, ব্যাংক, বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে বর্তমান সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরা হয়েছে।

প্রকাশের সময়: ০৭:০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২