সোমবার, ১৮ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলছড়িতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

সারাদেশের ন্যায় বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে গাইবান্ধার ফুলছড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু  দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) উপজেলা পরিষদ চত্বরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সকাল ৯ টায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়ার পক্ষে, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে  পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে কেক কাটা ও র‌্যালী বের করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি.এম সেলিম পারভেজ, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী, উপজেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী প্রমুখ। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রকাশের সময়: ০৭:১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২