শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে আ.লীগের রেজাকে সম্পাদক করার দাবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে আসন্ন ২৪ মার্চ উপজেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনে রেজাউল আলম সরকার রেজাকে সাধারণ সম্পাদক করার দাবিতে  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মো. রেজাউল আলম সরকার রেজা উপজেলা  আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
গতকাল শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের  আয়োজনে বঙ্গবন্ধু চত্ত্বর থেকে ্একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিণ করে। পরে বঙ্গবন্ধু চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ও  সহযোগী সংগঠনের তিন শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। রেজাউল আলম সরকার রেজা ২০১২ সালে আওয়ামী যুবলীগের উপজেলা সাধারণ  সম্পাদক নির্বাচিত হন। ২০০৪ সালে যুবলীগের উপজেলা যুগ্ম-সাধারণ ও ১৯৯৭  সালে বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৯৯২ সালে সুন্দরগঞ্জ ডি ডব্লিউ কলেজের ছাত্রলীগের সভাপতি ও ছাত্রলীগ মনোনীত  ছাত্রসংসদের সদস্য ছিলেন তিনি। রাজনৈতিক কর্মকাণ্ডের বাহিরেও তিনি  সামাজিকভাবে বেশ পরিচিত। প্রতিষ্ঠা করেছেন ‘ভালোবাসি সুন্দরগঞ্জ’ নামের  একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি  সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের  উপজেলা সদস্য সচিব, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বেসরকারি  মাধ্যমিক সহকারি শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি ও সুন্দরগঞ্জ স্বদেশ  সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি। সমাবেশে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল করিম চাঁদ,  সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রনজিৎ কুমার সরকার, দহবন্দ ইউনিয়ন  আওয়ামী লীগের সভাপতি আশেক আলী জিকু, যুগ্ম-সাধারণ সম্পাদক মিলন চন্দ্র  সরকার, উপজেলা যুবলীগ সভাপতি মিজানুর রহমান লিটু, যুবনেতা শহিদুল ইসলাম  রানা, হিরু মিয়া, লাজু মিয়া, ধোপাডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি  ফিরোজ মন্ডল, সোনারায় যুবলীগের সভাপতি তুহিন আহম্মেদ, তারাপুর ইউনিয়ন  যুবলীগের সভাপতি পলাশ আহম্মেদ, সাবেক ছাত্রনেতা আজম মিয়া, পৌর যুবলীগ  নেতা আমিনুল ইসলাম প্রমূখ।
জনপ্রিয়

সুন্দরগঞ্জে আ.লীগের রেজাকে সম্পাদক করার দাবি

প্রকাশের সময়: ১১:৫৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২