শনিবার (১৯শে মার্চ) সকালে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার শেরনগর নতুনপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ডা. হায়দার আলী খাঁনের পৃষ্ঠপোষকতায় মরহুম আলহাজ্ব কোবাদ আলী খাঁন স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।
উক্ত বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মহর আলী প্রামানিকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাহমুদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান। তিনি তার বক্তব্য বলেন বেলকুচি উপজেলায় খাঁন পরিবারের অবদান প্রচুর। বেলকুচি সরকারী কলেজ, আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়, শেরনগর নতুন পাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ অনেক জাইগায় খাঁন পরিবারের অবদান রয়েছে। আমি মনে করি মরহুম কোবাদ আলী খাঁন একটা ফাউন্ডেশন করা দরকার, বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা অফিসার আশিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুল মজিদ খাঁন, মোতালেব খাঁন, মর্তুজ খাঁন, মাসুদ খাঁন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শেখ শাহাদাৎ, মহির উদ্দিন খাঁন, ইউনুছ আলী শেখ, রমজান আলী শেখ, সুবিধাভোগী শিক্ষার্থী, অভিভাবকরা। শেষে শেরনগর নতুন পাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেক শ্রেণীর এক থেকে পাঁচ রোল পর্যন্ত মেধাবী ২৫ জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।

সেলিম রেজা, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সিরাজগঞ্জ 




















