দিনাজপুরের খানসামা উপজেলায় আত্রাই নদ থেকে একটি মানব ভ্রুণ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে আলোকঝাড়ী ইউনিয়নের পশ্চিম বাসুলী গ্রামের চেয়ারম্যান পাড়া এলাকায় আত্রাই নদীতে নবজাতক সাদৃশ্য একটি বস্তু দেখতে পান এলাকাবাসী।
এরপর কয়েকজন মিলে ওই বস্তুটি উদ্ধার করেন এবং তাতে দেখতে পান একটি মানব ভ্রুণ। মুর্হুতের মধ্যেই এখবরটি চারিদিকে ছড়িয়ে পড়ে। ভীড় জমে তা দেখতে। খবর পেয়ে খানসামা ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তা উদ্ধার করেন। কারো কোন আপত্তি না থাকায় ভ্রুণটিকে দাফনের জন্য এলাকাবাসীকে অনুমতি দেয়া হয়।
খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করে জাগো২৪.নেট-কে বলেন ভ্রুণটির বয়স আনুমানিক ৫-৬ মাস হবে।

মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















