গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ভূট্টা ক্ষেতে বুদ্ধিপ্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল গণীকে (৫০) আটক করেছে পুলিশ। আব্দুল গণী উপজেলার দহবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ও উত্তর ধুমাইটারী গ্রামের মৃত মোংলার ছেলে।
এলাকাবাসী ও অভিযোগ সূত্র জানা যায় যে, উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামের ওসমান আলী ওরফে কালু মিয়ার বুদ্ধিপ্রতিবন্ধী স্ত্রী গতকাল শুক্রবার সকালে এলাকার মুদি দোকানে পান কিনতে যায়। এসময় গতিপথ রোধ করে টেনে হিচরে প্রতিবন্ধী গৃহবধূকে রাস্তার পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে যায় আব্দুল গণী। এসময় ওই গ্রামের এক মহিলা ঘটনাটি দেখে ফেলে। পরে তিনি কালু মিয়ার বাড়িতে খবর দেয়। তাৎক্ষণিকভাবে কালু মিয়ার প্রথম স্ত্রী ও এলাকাবাসী ঘটনাস্থলে এসে বুদ্ধিপ্রতিবন্ধী গৃহবধূকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে।
এরপর শুক্রবার সারাদিন আপোষ মিমাংসার নানা নাটকীয়তার পর শনিবার ওসমান আলী ওরফে কালু মিয়া তার বুদ্ধিপ্রতিবন্ধী স্ত্রীকে সাথে নিয়ে থানায় এসে অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের ৩০ মিনিটের মধ্যে টহলরত মোবাইল টিমের প্রধান এসআই আবুল কালাম আজাদ উপজেলা পরিষদের সামন থেকে আ’লীগ নেতা আব্দুল গণিকে আটক করে।
সুন্দরগঞ্জ থানা পুলিশ পরিদর্শ ক (তদন্ত) এমএ আজিজ বলেন, এ ঘটনায় মামলা দায়েয়ের প্রস্তুতি চলছে।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















