শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলাহাটে টিসিবি পণ্য বিতরণে ইউএনও’র প্রেস ব্রিফিং

ভোলাহাটে রমজান উপলক্ষ্যে টিসিবি’র উপকারভোগীদের মাঝে পণ্য বিক্রয় ও বিতরণ সংক্রান্ত প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম। ১৯ মার্চ শনিবার বিকেল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিং এ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ভোলাহাট উপজেলার চার ইউনিয়নে মোট ৬হাজার ৭৪৬জন ২ লিটার ভোজ্য তেল, ২কেজি চিনি, ২ কেজি ডাল এর নায্যমূল মোট ৪৬০টাকা দিয়ে ক্রয় করতে পারবেন। তিনি বলেন, উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে মোট ১২টি জায়গায় এ পণ্য ডিলারের মাধ্যমে বিতরণ করা হবে। ভোলাহাট ইউনিয়নে ১হাজার ৮১৫জন উপকার ভোগীর মাঝে ২০ মার্চ রবিবার ফুটানীবাজার, ইউনিয়ন পরিষদ কার্যালয় ও উপজেলা পরিষদ চত্বরে বিতরণ করা হবে। ২১ মার্চ সোমবার গোহালবাড়ী ইউনিয়নের ১হাজার ৮১৫জনের মাঝে বীরশ^রপুর, মোহবুল্লাহ কলেজ ও গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে বিতরণ করা হবে। দলদলী ইউনিয়নে ৩১ মার্চ মঙ্গলবার ১হাজার ৮৯৮ জনের মাঝে পোল্লাডাংগা বাজার, আলীমোড় ও পীরগাছী বাজারে বিতরণ করা হবে। জামবাড়ীয়া ইউনিয়নে ২৩ মার্চ বুধবার ১হাজার ১৯৪ জনের মধ্যে মাঝে মান্নুমোড়ে বাজারে বিতরণ করা হবে।

তিনি এ সময় আরো বলেন, নির্ধারিত তারিখে ও স্থানে সকাল ১০টা থেকে পণ্য কিরণ হবে। উপকার ভোগীরা পণ্য নিতে না আসলে অতিরিক্ত পণ্য যে কেউ যথাযথ মূল্য দিয়ে ক্রয় করতে পারবেন বলে জানান।

এ সময় ভোলাহাট প্রেসক্লাব সভাপতি মোঃ গোলাম কবির, সাবেক সভাপতি মোঃ তাজাম্মুল হক আরাফাত, সদস্য আলি হায়দারসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

নন্দীগ্রামে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন

ভোলাহাটে টিসিবি পণ্য বিতরণে ইউএনও’র প্রেস ব্রিফিং

প্রকাশের সময়: ০৯:৪৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২