শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে বাসের চাপায় প্রাণ গেল অটোভ্যান যাত্রীর  

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাসের চাপায় মকবুল হোসেন (৬০) নামের এক অটোভ্যান যাত্রী নিহত হয়েছেন।

রোববার (২০ মার্চ) সকাল সোয়া ১১টার দিকে গোবিন্দগঞ্জ শহরের হাসপাতাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন গোবিন্দগঞ্জ পৌর এলাকার জঙ্গলমারা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ হাসপাতাল মোড় এলাকায় ব্যাটারী চালিত একটি অটোভ্যানকে অপর একটি অটোভ্যান অভারটেক করার সময় ধাক্কা দিলে অটোভ্যানের যাত্রী মকবুল হোসেন মহাসড়কের উপর ছিটকে পড়ে। এ সময় দ্রুতগামী একটি যাত্রীবাহি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মকবুলের  ।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ট্রাফিক পরিদর্শক প্রবীণ কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

জনপ্রিয়

গোবিন্দগঞ্জে বাসের চাপায় প্রাণ গেল অটোভ্যান যাত্রীর  

প্রকাশের সময়: ০২:১৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২