সোমবার, ১৮ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে অগ্নিকান্ডে পুড়ে গেছে ২টি গরুসহ বাড়ি সম্পূর্ণ মালামাল

দিনাজপুরের চিরিরবন্দরে অগ্নিকান্ডে একটি বাড়ির দুইটি গরু পুড়ে গেছে এবং নগদ ৬০ টাকাসহ সম্পূর্ণ মালামাল ভস্মিভ‚ত হয়েছে। এ অগ্নিকান্ডের ঘটনাটি গত ২০ মার্চ রবিবার রাত আনুমানিক ১১টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের বানিযুগী নামক স্থানে এন্তাজুল হকের ছেলে মো. জহুরুল ইসলামের বাড়িতে ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আব্দুলপুর ইউনিয়নের বানিযুগীর মো. জহুরুল ইসলামের বাড়ির খুলিয়ানে রাখা খড়ের টাইলে প্রথমে আগুন লাগে। মুর্হুতের মধ্যে আগুন তার বাড়ির চর্তুদিকে ছড়িয়ে পড়ে। আগুনে তার নগদ ৬০ হাজার টাকা ও ২টি গরু পুড়ে যায় এবং বাড়ির আসবাবপত্রসহ সম্পূর্ণ মালামাল আগুনে ভস্মিভ‚ত হয়ে যায়। এসময় স্থানীয় লোকজনের সহযোগিতায় চিরিরবন্দর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের লেলিহান শিখায় সবকিছু পুড়ে ভস্মিভ‚ত হলেও বাড়িতে থাকা দুইটি কুরআন মাজিদ থাকে অক্ষত। কুরআন মাজিদ দুইটির পাতার সাদা অংশগুলো পুড়ে গেলে অক্ষরগুলো থাকে সম্পূর্ণ অক্ষত।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ময়েনউদ্দিন শাহ্ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রকাশের সময়: ০৭:৪০:২১ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২