সোমবার, ১৮ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলছড়িতে মাদক প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক সভা

গাইবান্ধার ফুলছড়িতে মাদক প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি সংস্থা প্রশিকা ফুলছড়ি উন্নয়ন এলাকা ও গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (২১ মার্চ) বিকেলে উপজেলার গুণভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের কক্ষে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতলুবর রহমানের সভাপতিত্বে প্রশিকা ফুলছড়ি উন্নয়ন এলাকার ব্যবস্থাপক শামসুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ফুলছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক আলী, গাইবান্ধা জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু নায়েম মোঃ কাজী নুরনবী, প্রশিকার মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি কর্মসূচির বিভাগ প্রধান প্রদীপ কুমার বিশ্বাস, গাইবান্ধা ও রংপুর জোনের বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহন, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, এসআই আমিনুল ইসলাম, প্রশিকা গাইবান্ধা উন্নয়ন এলাকার এলাকা ব্যবস্থাপক রিপন খান, বাদিয়াখালী শাখা ব্যবস্থাপক আলতাফ হোসেন, বোনারপাড়া শাখা ব্যবস্থাপক মোশাররফ হোসেন ও  গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, এ দেশের যুবসমাজের বড় একটা অংশ মাদকাসক্ত হওয়ার ফলে আমাদের জনশক্তি ক্রমেই দুর্বল ও নির্জীব হয়ে পড়ছে। ফলে তাদের মেধা ভালো কোনো কাজে আসছে না। এর সঙ্গে অবনতি ঘটছে মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্পর্কের। এর বিরূপ প্রভাব পড়ছে গোটা সমাজ ও রাষ্ট্রে। বিপথগামী তরুণসমাজকে সুস্থ পথে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদেরই। এর প্রতিকারে সরকারের পাশাপাশি সব শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে। মাদকাসক্তির কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি, পারিবারিক প্রতিরোধ জোরদার, ধর্মীয় অনুভূতি সৃষ্টিকরণ সহ মাদকাসক্তদের পুনর্বাসন করতে হবে। তাহলেই সমাজে ন্যায়বিচার, মানবিক চেতনা ও আদর্শ প্রতিষ্ঠা পাবে। আর মাদকের ভয়াল ছোবল থেকে জাতি রক্ষা পাবে।

প্রকাশের সময়: ০৭:৪৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২