সোমবার, ১৮ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইসলাম প্রচারে অবদান উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে একটি বর্নাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্নঃ সাধারন সম্পাদক আব্দুল লতিফ প্রধান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুহিন হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপজেলা ইমাম সমিতির সভাপতি কারী মাওলানা হোসাইন আহাম্মেদ,ইসলামীক ফাউন্ডেশন গোবিন্দগঞ্জের সুপার ভাইজার মাওলানা আনোয়ারুল ইসলাম,জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি আলতামাশুল ইসলাম শিল্পিসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মসজিদের ইমাম বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশের সময়: ০২:০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২