গাইবান্ধার ফুলছড়িতে সঙ্গ প্রকল্পের আয়োজনে আরডিআরএস বাংলাদেশ ও কর্ডএইড এর বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পুষ্টি মেলা ও রান্না প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে গত সোমবার দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা শালুর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন, সঙ্গ প্রকল্পের অপারেশন লীড মোস্তফা নুরুল ইসলাম রেজা, প্রকল্প কো-অর্ডিনেটর আশরাফুল আলম, ইনক্লুসিভ বিজনেস এ্যাডভাইজার শামিম মিয়া, লাইভলিহুড এ্যাডভাইজার মশিউর রহমান, উপজেলা কো-অর্ডিনেটর সৈয়দ মাহবুবুর রহমান হীরক, টেকনিক্যাল অফিসার আরফিনা আকতার, ইউনিয়ন ফ্যাসিলিটেটর মিঠু চন্দ্র সরকার, মমিনুল ইসলাম, তহুরা বেগম প্রমুখ। প্রকল্পের উপকারভোগীরা মেলায় ৮টি স্টলের মাধ্যমে তাদের রান্না করা পুষ্টিকর খাবার নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

রাকিবুর রহমান সুমন, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, ফুলছড়ি 

















