সাঘাটা উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে কেয়ার বাংলাদেশের অর্থায়নে এসকেএস ফাউন্ডেশন সুর্বণ প্রকল্পের-২ এর বাস্তবায়নে গত মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন, উপজেলা পরিষদ ভাইচ চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, উপজেলা মৎস অফিসার এমদাদুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার সিদ্দিকুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রোগ্রামার কামরুজ্জামান, বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন, সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট, মুক্তিনগর ইউপি চেয়ারম্যান আহসান হাবিব লায়ন, ঘুড়িদহ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সুর্বণ প্রকল্প পিএম নজরুল ইসলাম, ডাবিøউডিবি নির্বাহী পরিচালক ফরিদ আহম্মেদ, পল্লী উন্নয়ন প্রতিনিধি আতিকুর রহমান প্রমুখ।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

















