স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎযাপন উপলক্ষ্যে গাইবান্ধার সাদুল্লাপুরে সপ্তাহব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ মার্চ থেকে শুরু হয়ে এই মেলা শেষ হয় ২৩ মার্চ।
সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মেলায় ২৯ টি স্টল স্থাপন করা হয়। এ মেলায় বিভিন্ন দপ্তরের বসানো স্টলগুলোতে দাপ্তরিক কার্যাদি প্রদর্শন করা হয়।
সেই সঙ্গে মেলাটিকে ঘিরে ছিল নানা কর্মসূচি। এর মধ্যে- র্যালী, আলোচনা সভা, শিক্ষার্থীদের বিষয় ভিত্তিক প্রতিযোগিতা, নাট্য-সঙ্গীতানুষ্ঠান, পুরুষ্কার বিতরণীসহ মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের ৫০ বছরের সাফল্য অর্জন বিষয়ে আলোচনা করা হয়।
এ মেলায় স্টল প্রদর্শনে প্রথম স্থান অর্জন করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। এছাড়া দ্বিতীয় হয় উপজেলা কৃষি অফিস ও তৃতীয় হয়েছে উপজেলা মৎস্য অফিস।
সপ্তাহব্যাপী এ কর্মসূচিতে মেলা পরিদর্শন ও বিভিন্ন কার্যক্রমে উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রোকসানা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তায়ফুর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট: 

















