রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বোরো ক্ষেতে সেচ বন্ধ 

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি-জমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ জোরপূর্বক সেচ  কাজে ব্যবহৃত শ্যালো মেশিন নিয়ে যাওয়ায় একমাস ধরে বোরো ধান ক্ষেতে সেচ বন্ধ রয়েছে বলে অবিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের কঞ্চিবাড়ী গ্রামের মৃত  আব্দুল শেখের ছেলে আবুল হোসেনের সাথে দীর্ঘদিন ধরে প্রতিবেশী মৃত আহাম্মদ আলীর ছেলে  আব্দুস সামাদের ২০ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ফেব্রুয়ারী  মাসের ২০ তারিখে সামাদগং বিরোধপূর্ণ জমিতে বর্ডিং করা সেচ কাজে ব্যবহৃত শ্যালো  মেশিন জোরপূর্বক নিয়ে যায়। এরপর থেকে আবুল হোসেন তার নিজস্ব জমিতেও সেচ দিতে  পারেনি। ফলে তার নিজস্ব ৩৩ শতক জমির বোরো ধান ক্ষেত নষ্ট হতে চলেছে। বাধ্য হয়ে আবুল হোসেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত  অভিযোগ দিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্র জানায়, তদন্ত  সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।

প্রকাশের সময়: ১০:১৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২