রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ডাকা হরতালের সমর্থনে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ-সমাবেশ

চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, গরীব মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু ও গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্যবৃদ্ধির চক্রান্ত বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোট আহুত ২৮ মার্চের হরতালের সমর্থনে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪মার্চ) সকাল ১১টায় শহরের ১নং রেল গেইট থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ১নং রেল গেইটে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও সিপিবি’র জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলা সভাপতি রেবতী বর্মন, জেলা বাসদের আহবায়ক গোলাম রব্বানী, সিপিবি’র জেলা সম্পাদকমন্ডলীর সদস্য গোলাম রব্বানী মুসা, বাসদ জেলা সদস্য সচিব সুকুমার মোদক, বাসদ (মার্কসবাদী)’র লিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।

বক্তারা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। সেই সাথে আবারও গ্যাস-বিদ্যুৎ-পানির দাম বৃদ্ধির পায়তারা করছে সরকার। তারা আরো বলেন, দেশে গণতন্ত্র-ভোটাধিকার নির্বাসিত, লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে দেশ। এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আগামী ২৮ মার্চ সোমবার সকাল ৬টা থেকে ১২টা সর্বাত্মক হরতাল পালন করার জন্য গাইবান্ধাবাসীর প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।

প্রকাশের সময়: ০৫:৩৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২