রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভোলাহাটে বিশ্ব যক্ষা দিবস পালিত

বিনিয়োগ করি যক্ষা নির্মুলে,জীবন বাঁচাই সবাই মিলে প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত একটি র্যালি কমপ্লেক্স চত্বর থেকে বের হয়ে মেডিকেল মোড়সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুব হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডাঃ মোঃ ইসমাইল হোসেন,টিএলসিএ মোঃ আলমগীর হোসেন, নার্সিং ইনচার্জ মোসাঃ সখিনা খাতুনসহ অন্যরা। এ সময় বক্তারা বলেন, ২০৩৫ সালের মধ্যে যক্ষা নির্মুলের পরিকল্পনা নিয়েছে সরকার। সে লক্ষ্য অর্জনে সকলকে নিজ নিজ অবস্থানে থেকে গুরুত্বের সাথে কাজ করার আহবান জানান হয়।

ভোলাহাটে বিশ্ব যক্ষা দিবস পালিত

প্রকাশের সময়: ০৬:৫৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২