মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ প্রেসক্লাব। শনিবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পাঞ্জলী অর্পণের মধ্য দিয়ে সুন্দরগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোশাররফ হোসেন বুলু, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ, সহ-সাধারণ সম্পাদক এমএ মাসুদ, কোষাধ্যক্ষ সুদীপ্ত শামীম। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মিসেস আফরুজা বারী, যুগ্ম-আহ্বায়ক আহসান আজিজ সরদার মিন্টু, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম মাসুদ-উল ইসলাম চঞ্চলসহ সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে তঁাদের আত্মার মাগফিরাত ও দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে প্রেসক্লাব কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

বিপুল ইসলাম আকাশ, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) 




















