রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধার সেই উপতত্ত্বাবধায়ককে ঠাকুরগাঁও এর হরিপুরে বদলী

গাইবান্ধায় সরকারি শিশু পরিবার নিবাসী মেয়ের সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে উপতত্ত্বাবধায়ক শাহাবুল আলমকে বদলী করা হয়েছে। তাকে সরকারি শিশু পরিবার বালিকার উপ তত্ত্বাবধায়কপদ থেকে বদলী করে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ে সহকারি সমাজসেবা অফিসার হিসেবে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গরবার (২৯ মার্চ) গাইবান্ধা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক কামরুল হাসান সরকার এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক আব্দুল মোতালেব সরকার স্বাক্ষরিত আদেশে গাইবান্ধা সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক শাহাবুল আলমকে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় বদলী করা হয়।একই আদেশে গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি সমাজসেবা অফিসার আজাদুল ইসলামকে গাইবান্ধা সরকারি শিশু পরিবারের(বালিকা) উপতত্ত্বাবধায়ক পদে বদলী করা হয়েছে।

উল্লেখ্য গাইবান্ধা সরকারি শিশু পরিবারের (বালিকা) উপতত্ত্বাবধায়ক শাহাবুল আলম শিশু পরিবার নিবাসী এক মেয়ের সাথে অনৈতিক সস্পর্ক গড়ে তোলে। বিষয়টি জানাজানি হলে গত ২২ মার্চ বিকেলে জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক ফজলুল হকের উদ্দ্যোগে সদর হাসপাতাল সমাজ সেবা কার্যালয়ে সমঝোতা বৈঠকের মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেয়া হয়। উপতত্ত্বাবধায়ক শাহাবুল আলম শিশু পরিবার নিবাসী ওই মেয়েকে বিয়ের প্রস্তাব দিলেও মেয়ের মা রাজী হয় না। পরে মেয়ের লেখাপড়ার এবং বিয়ের খরচের দায়িত্ব নেন তিনি।

গত সোমবার (২৮ মার্চ)  এ রক্ষকই যখন ভক্ষক’শিরোনাম সংবাদ প্রকাশ হয়। এরপরই সংবাদটি রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালকের নজরে আসে। এরপরপরই তিনি বদলীর আদেশ জারী করেন। সুত্রঃ বার্তা২৪.কম

প্রকাশের সময়: ১১:৩৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২