রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বয় সভা

দিনাজপুরের চিরিরবন্দরে বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা পর্যায়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি এ সমন্বয় সভার আয়োজন করে।

সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সুনীল কুমার সাহা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলে এলাহী, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, যুব উন্নয়ন অফিসার শফিকুল ইসলাম, চিরিরবন্দর প্রেসক্লাবের সহ-সভাপতি আফছার আলী খাঁন, সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহ্, ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, নিকাহ রেজিষ্ট্রার কাজী মতিনুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির দিনাজপুর জেলা ডেপুটি ম্যানেজার সেলিম রেজা। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, এনজিও প্রতিনিধি, ঈমাম, শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশের সময়: ০৪:৪৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২