রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে আম গাছে আসামির ঝুলন্ত মরদেহ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রোস্তম আলীর (৫০) নামের এক নারী ও শিশু নির্যাতন মামলার আসামির ঝুলন্ত মরদেহ আম গাছ থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার সাতারপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রোস্তম আলী ওই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১২ টার দিকে রোস্তমের বাড়ির পাশের একটি আম গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা। কিন্তু গলায় ফাঁস লাগানো থাকলেও গাছে ঝুলন্ত রোস্তমের পাঁ মাটিতে লেগে ছিল। যা এলাকাবাসীর মনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, রোস্তমের বিরুদ্ধে গত ২৭ মার্চ এক নির্যাতিতা শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার একদিন পর তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পলাশবাড়ীতে আম গাছে আসামির ঝুলন্ত মরদেহ

প্রকাশের সময়: ০৪:৪৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২