রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে টিসিবির পণ্য গ্রহণে উপচেপড়া ভীড়

দিনাজপুরের চিরিরবন্দরে বিভিন্ন ইউনিয়নে স্বল্প মুল্যের টিসিবি পণ্য গ্রহণে অব্যবস্থাপনা, বিশৃংখলা, অনিয়ম ও উপচে পড়া ভীড়ে সুষ্ঠুভাবে বিতরণ করা সম্ভব হয়নি। অনেক কার্ডধারী লোক দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও পণ্য সংগ্রহ করতে না পেরে ব্যর্থ হয়ে হতাশাগ্রস্ত হয়ে ফিরে গেছেন।

মঙ্গলবার দুপুর ১টায় সরেজমিনে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কয়েকটি ওয়ার্ডের ১৪শ’ ব্যক্তির মাঝে স্বল্প মুল্যের টিসিবি পণ্য বিতরণকালে চরম অব্যবস্থাপনা, বিশৃংখলা, অনিয়ম পরিলক্ষিত হয়। এছাড়াও উপচে পড়া ভীড়ে সুষ্ঠভাবে বিতরণে চরম বিঘœ ঘটে। হামিদুল হক, আবুল কালাম ও আব্দুস সবুর নামে কয়েকজন অভিযোগ করে বলেন, টিসিবির ডিলারের লোকদের স্বজনপ্রীতি ও অনিয়মের কারণে পণ্য বিতরণে বিশৃংখলা দেখা দিয়েছে।

টিসিবি ডিলার মামুনুর রশীদ বাদল বলেন, অনেক লোক একই সঙ্গে আসাতে এ বিশৃংখলার সৃষ্টি হয়েছে। তবে বিতরণে কোন অনিয়ম হয়নি।

ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. ময়েনউদ্দিন শাহ্ জাগো২৪.নেট-কে বলেন, টিসিবির পণ্যবাহি গাড়ী অনেক বিলম্বে পৌঁছানোয় ও জনসমাগম বেশি হওয়ায় উপচে পড়া ভীড়ের কারণে পণ্য বিতরণে একটু বিঘ্ন ঘটছে। সকল কার্ডধারী ব্যক্তিকে পণ্য দেয়া হবে।

প্রকাশের সময়: ০৮:৩৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২